TRENDING:

PM Kisan: শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, দেখে নিন কবে

Last Updated:

PM Kisan : এখানে বছর ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের ৷ ২০০০ টাকা করে বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কৃষকদের জন্য বড় সুখবর ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan yojona) সুবিধাভোগীদের অ্যাকাউন্টে শীঘ্রই ক্রেডিট হতে চলেছে যোজনার টাকা ৷ সূত্রের খবর অনুযায়ী, যোজনার দশম কিস্তির টাকা ট্রান্সফার করার তারিখ ঠিক করে ফেলেছে সরকার ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/is-modi-government-going-to-implement-new-labor-code-from-1st-october-dc-665688.html

এখনও পর্যন্ত এই যোজনায় ১১.৩৭ কোটি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ১.৫৮ লক্ষ কোটি টাকা ট্রান্সফার করেছে কেন্দ্র সরকার ৷ ১৫ ডিসেম্বর ২০২১ এর মধ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (PM Kisan yojona) দশম কিস্তির টাকা (10th instalment)  ট্রান্সফার করতে পারে কেন্দ্র ৷ গত বছর সরকার ২৫ ডিসেম্বরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিল ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/state-bank-asks-customers-to-link-pan-and-aadhaar-as-soon-as-possible-dc-665669.html

৩০ সেপ্টেম্বরের আগে করে নিন রেজিস্ট্রেশন

যোজনার (PM Kisan yojona) গত কিস্তির টাকা না পেয়ে থাকলে আগামী কিস্তির সঙ্গে টাকা পেয়ে যাবেন ৷ অর্থাৎ ৪ হাজার টাকা পেতে পারেন ৷ তবে তার জন্য এই যোজনায় নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে ৩০ সেপ্টেম্বরের আগে ৷ পিএম কিষান যোজনার (PM Kisan yojona) ওয়েবসাইটে গিয়ে সহজেই নিজেদের রেজিস্টার করতে পারবেন কৃষকরা ৷ আপনার আবেদন গ্রহণ হয়ে গেলে অক্টোবর মাসে নবম কিস্তির ২০০০ টাকা এবং ডিসেম্বরে দশম কিস্তির ২০০০ টাকা পেয়ে যাবেন ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/petrol-price-hiked-after-22-days-on-tuesday-28th-september-dc-665664.html

পিএম কিষান সম্মান নিধি যোজনা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে চালু করেছিল কেন্দ্র সরকার ৷ এখানে বছর ৬০০০ টাকা দেওয়া হয় কৃষকদের ৷ ২০০০ টাকা করে বছরে তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকে কেন্দ্র সরকার ৷

সেরা ভিডিও

আরও দেখুন
স্কুলের দেওয়ালে সচেতনতার পাঠ! বাঁকুড়ার বিদ্যালয়ের প্রাক্তনীদের ছকভাঙা উদ্যোগ
আরও দেখুন

১৮ থেকে ৪০ বছরের যে কোনও কৃষক এই যোজনার (PM Kisan yojona)  সুবিধা নিতে পারবেন ৷ এই যোজনার সুবিধা নেওয়ার জন্য কৃষকদের কাছে অধিকতম ২ হেক্টর চাষের জমি থাকতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, দেখে নিন কবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল