TRENDING:

Bankura News: বাঁকুড়ার খুদের বিশ্ব রেকর্ড! ৩ মিনিটেই বাজিমাত

Last Updated:

৩ মিনিটের‌ও কম সময়ে ২০ টা দেশের রাজধানী, ২৮ টি রাজ্য, ৬ টি ঋতু, সপ্তাহের ৭ দিন, পাঁচটি করে ফল ও সবজি, দুটি ফুল, ৫ টি পশু, শরীরের ১৮ টি গুরুত্বপূর্ণ অংশ এবং ৬০ টি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর বলে দিতে পারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: খেলনা বন্দুক হাতে গলায় মেডেল ঝোলানো বছর তিনেকের সৈয়দ মাহিককে দেখলে আর পাঁচটা বাচ্চা ছেলের মতোই মনে হতে পারে। কিন্তু এই ক্ষুদেই বিশ্ব রেকর্ডের অধিকারী। মাত্র ৩ মিনিটের কম সময়ে ২০ টা দেশের রাজধানী, ২৮ টি রাজ্য, ৬ টি ঋতু, সপ্তাহের ৭ দিন, পাঁচটি করে ফল ও সবজি, দুটি ফুল, ৫ টি পশু, শরীরের ১৮ টি গুরুত্বপূর্ণ অংশ এবং ৬০ টি জেনারেল নলেজ প্রশ্নের উত্তর বলে দিতে পারে সে। অবাক লাগলেও এটাই সত্যি!
advertisement

আরও পড়ুন:  ভিকির সামনেই সারাকে কী ইশারা করলেন ইউটিউবার? শেষে গুটকা কাণ্ড! হু-হু করে ভাইরাল ভিডিও

বাঁকুড়া জেলার খাতরার তিলাকানালি গ্রামের বাসিন্দা মিরাজুল আলম ও খুশবু বেগমের সন্তান সৈয়দ মাহিক এই বিরল কীর্তির জন্য ওয়ার্ল্ড রেকর্ড ইউনিভার্সিটি থেকে পেল গ্র্যান্ড মাস্টারের তকমা। বছর তিনের এই খুদের অসম্ভব স্মৃতিশক্তি সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।

advertisement

আরও পড়ুন:

সন্তানের এই কীর্তিতে গর্বিত বাবা-মা ও পরিবার-পরিজনেরা। সৈয়দের বেড়ে ওঠায় বাবা ও মা দুজনেরই সমান প্রভাব থাকলেও ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করার জন্য মায়ের হাতেই তালিম নিয়েছে ছোট্ট সৈয়দ মাহিক। দুষ্টুমি এবং খেলাধুলোর পাশাপাশি চলেছে প্র্যাকটিস। পুলিশ সাজতে ভালোবাসে বছর তিনের সৈয়দ। তাছাড়াও হেলিকপ্টার ও প্লেন তার খুব প্রিয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়ার খুদের বিশ্ব রেকর্ড! ৩ মিনিটেই বাজিমাত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল