TRENDING:

Alipurduar News: চিতাবাঘের হামলায় গুরুতর জখম চা শ্রমিক

Last Updated:

ফের ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের হামলা। তার আক্রমণে গুরুতর জখম হল এক চা শ্রমিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: প্রাণ বাঁচাতে চিতাবাঘের সঙ্গে মরণপণ লড়লেন চা শ্রমিক। টানা আধ ঘণ্টা লড়াইয়ের পর শেষপর্যন্ত মাটিতে লুটিয়ে পড়েন অবিনাশ মুণ্ডা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement

আরও পড়ুন: শুরু হয়েছে দেড়শো বছরের পুরনো মহাকালধাম মেলা

ডুয়ার্সের চা বাগানে চিতাবাঘের আক্রমণ নতুন ঘটনা নয়। তবে সম্প্রতি চিতাবাঘের হানা বেড়ে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। এদিন কালচিনির আটিয়াবাড়ি চা বাগানের ১৫ নম্বর সেকশনে কাজ করছিলেন শ্রমিক অবিনাশ মুণ্ডা। হঠাৎই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। তবে মনের সাহস ধরে রেখে তিনি লড়াই করা প্রাণে বেঁচে গিয়েছেন। যদিও গুরুতর জখম হন।

advertisement

View More

চা বাগানের বাকি শ্রমিকদের থেকে জানা গিয়েছে, বাগানের নালা থেকে বেরিয়ে চিতাবাঘটি অবিনাশকে আক্রমণ করে। সরাসরি মুখে থাবা বসায়। তবে বাঘে-মানুষে লড়াই চলাকালীন অবিনাশ মুণ্ডার চিৎকার শুনে বাকি শ্রমিকরা ছুটে আসেন। তাঁদের দেখে চিতাবাঘটি পালিয়ে যায়। শ্রমিকরা অবিনাশকে উদ্ধার করে প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে যান। এরপর সেকান থেকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় বাগানের শ্রমিকরা অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাত্র ৬০ টাকায় ভরপেট খাওয়া,হাক্কা নুডলসে মেতেছে কালচিনিবাসী
আরও দেখুন

অনন্যা দে

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: চিতাবাঘের হামলায় গুরুতর জখম চা শ্রমিক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল