West Bengal SIR: কমিশন জানিয়েছে, আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা দেওয়া এবং নিষ্পত্তি করা যাবে। আগে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জমা ও নিষ্পত্তির সময়সীমা দিয়েছিল কমিশন। সেই সময়সীমা বাড়ানো হল কমিশনের তরফে। ইতিমধ্যেই মঙ্গলবারই শুনানি প্রক্রিয়া দ্রুত শেষ করতে মুখ্য নির্বাচনী আধিকারিক ছয় দফা নির্দেশ দিয়েছিলেন জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের।



