advertisement

Baruni Mela 2026: বারুণী মেলায় সব রেকর্ড ভাঙল এই বিশাল বাদ্যযন্ত্র! এটি দেখতেই উপচে পড়ছে লক্ষ লক্ষ মানুষের ভিড়

Last Updated: Mar 17, 2026, 20:24 IST

ঠাকুরনগর বারুণী মেলায় নজর কাড়ছে বিশাল এই ডঙ্কা, যা দেখতে ভিড় ভক্তদের। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর-এ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী বারুণী মেলা-তে যেন এবছরের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বিশাল আকৃতির এক ডঙ্কা। প্রায় সাড়ে নয় ফুট উচ্চতা এবং সাত ফুট চওড়া এই ডঙ্কাটি তৈরি করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন মালদা জেলার মতুয়া ভক্তরা। মেলার প্রাঙ্গণে ডঙ্কাটির গর্জন শুনলেই যেন মনে হচ্ছে আকাশে মেঘ ডাকছে। বিশাল এই বাদ্যযন্ত্রের আওয়াজে মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কেঁপে উঠছে পরিবেশ। লক্ষাধিক ভক্তের সমাগমের মাঝে কয়েক কুইন্টাল ওজনের এই ডঙ্কাটিই এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Baruni Mela 2026: বারুণী মেলায় সব রেকর্ড ভাঙল এই বিশাল বাদ্যযন্ত্র! এটি দেখতেই উপচে পড়ছে লক্ষ লক্ষ মানুষের ভিড়
advertisement
advertisement