advertisement

Mamata Banerjee: প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর হয়রানির বিরুদ্ধে সওয়াল, কী বললেন মমতা? দেখুন ভিডিও

Last Updated: Jan 05, 2026, 21:24 IST

এসআইআর হয়রানির প্রতিবাদে প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করবেন৷ সোমবার গঙ্গাসাগরের মেলা থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'বিজেপি করতে পারে না এমন কোনও কাজ নেই। যে ৫৪ লক্ষ নাম বাদ দিয়েছে তাঁদের অধিকার ছিল ৭, ৮ নম্বর ফর্ম পূরণ করার। এআই ব্যবহার করে নাম বাদ দিয়েছে। হোয়াটস্যাপে ইলেকশন কমিশন চলছে। নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। ভ্যানিশ করে দিচ্ছে। মানুষের অধিকার ভ্যানিশ হলে আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন। এ লড়াই বাঁচার লড়াই। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। কাল আদালত খুললে আমরা আদালতে যাব। এতগুলো মানুষের প্রাণ গিয়েছে। দরকার হলে সুপ্রিম কোর্টে মানুষের হয়ে সওয়াল করবো। আমি সাধারণ মানুষের হয়ে কথা বলব। তবে আইনজীবী হিসেবে নন, আমি সাধারণ মানুষ হিসেবেই সাধারণ মানুষের কথা বলব। সেই অনুমতি আমি আদালতের থেকে নেবো৷'

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর হয়রানির বিরুদ্ধে সওয়াল, কী বললেন মমতা? দেখুন ভিডিও
advertisement
advertisement