মঙ্গলবার দুপুরে একটি চারচাকা ছোট মালবাহী গাড়ি ওই সেতুটি দিয়ে পার হতে গেলে সেতুর মাঝখান থেকে ভেঙে যায়। যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে সেতুটি ভেঙে যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটনমহলে, ব্যাপক হয়রানির শিকার পর্যটক থেকে সাধারণ মানুষ। সেতুটি ভেঙে যাওয়ায় এখন সমস্ত যান চলাচল চুংথাং দিয়ে ঘুরে যেতে হবে।



