বড় জমি লাগবে না, বাড়ির ছাদেই করতে পারেন আদা চাষ, কম খরচে বিপুল লাভ। বাড়ির আনাচে কানাচে হবে আদা চাষ! কৃষি দফতর বা কৃষি বিজ্ঞান কেন্দ্র নয় এবারে স্কুলেই মিলছে চাষের ক্ষেত্রে পরিচর্যার বিশেষ প্রশিক্ষণ। উন্নতমানের নামিদামি ফসল, সবজি-সহ বিভিন্নরকম চাষে স্কুল পড়ুয়াদের উদ্যোগী করে তুলতে অভিনব উদ্যোগ স্কুল কর্তৃপক্ষের। মালদহের মানিকচক ব্লকের সাহেবনগর উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের হাতে-কলমে শেখান হল আদা চাষের বিশেষ পদ্ধতি। জমি বা ফাঁকা জায়গা নয়, বাড়ির ছাদ অথবা অল্প জায়গাতেই কীভাবে সহজে আদা চাষ করবেন জেনে নিন



