শীতের শেষে আবহাওয়ার মেগা আপডেট রাজ্য জুড়ে। পূর্বাভাস বলছে, আগামী ৪দিন শুষ্ক আবহাওয়া থাকবে। সেই সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের চার জেলায়। তাপমাত্রা সামান্য কমেছে। দক্ষিণবঙ্গে শীতের আমেজ এখন শুধুই সকাল ও সন্ধ্যায়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে দক্ষিণবঙ্গে তিন জেলায় কুয়াশা থাকবে সকালের দিকে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঘন কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকবে সকালের দিকে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে বলে পূর্বাভাসে ইঙ্গিত দিয়েছে আলিপুর। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। দেখুন বাংলা নিউজ ভিডিও (Watch bangla news video)৷



