advertisement

রাজ্যে এসআইআর-এ বাদ ৬৪ লক্ষ নাম! দেখুন ভিডিও

Last Updated: Feb 14, 2026, 21:11 IST

রাজ্যে এসআইআর-এ এখনও পর্যন্ত বাদ গেল প্রায় ৬৫ লক্ষ নাম৷ এসআইআর শুরু হওয়ার পর প্রথমে যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় তাতেই ৫৮ লক্ষ ২০ হাজার ৫৯৫ জনের নাম বাদ যায়৷ মৃত, খোঁজ না পাওয়া, ডুপ্লিকেট ভোটারদের নাম খসড়া তালিকাতেই বাদ দিয়ে দেওয়া হয়৷ ফলে ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় ৭ কোটি ৮ লক্ষ৷ শুনানি প্রক্রিয়া শুরু হওয়ার পর মোট ১ কোটি ৫২ লক্ষ ভোটারকে নোটিস পাঠায় কমিশন৷ এর মধ্যে ১ কোটি ২০ লক্ষকে লজিক্যাল ডিসক্রিপ্যান্সি বা যুক্তিগ্রাহ্য তথ্যবিভ্রাটের কারণে নোটিস পাঠিয়ে শুনানিতে ডাকা হয়৷ পাশাপাশি আরও ৩২ লক্ষ্য আনম্যাপড ভোটারকেও শুনানিতে ডাকা হয়৷ কমিশন সূত্রে খবর, এঁদের মধ্যে ৪ লক্ষ ৯৮ হাজার ভোটার শুনানিতে হাজিরাই দেননি৷

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
রাজ্যে এসআইআর-এ বাদ ৬৪ লক্ষ নাম! দেখুন ভিডিও
advertisement
advertisement