advertisement

ডায়মন্ড সিটি বহুতলে ৫ তলায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

Last Updated: Feb 15, 2026, 12:55 IST

ফের শহরে আগুন। রবিবার ছুটির দিন সকালে ডায়মন্ড সিটিতে ঘটে গেল বড়সড় বিপত্তি। ডায়মন্ড সিটি বহুতলে ৫ তলায় আগুন লাগে আচমকা। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছয় দমকলের ৫ টি ইঞ্জিন। প্রবল আতঙ্কে ছিলেন আবাসিকরা। তবে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। একই দিনে আগুন লাগে ট্রেনে। কাটোয়া স্টেশনে আগুন লাগল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেনে। আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রেনের কামরা। ভোর সাড়ে চারটে নাগাদ দু’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির কামরায় আগুন দেখতে পায় যাত্রীরা।আগুন দাউদাউ করে জ্বলতে থাকে। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে জিআরপি এবং আরপিএফ ঘটনাস্থলে আসে। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে  বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্ত্বে আসে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/কলকাতা/
ডায়মন্ড সিটি বহুতলে ৫ তলায় আগুন! ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন
advertisement
advertisement