advertisement

বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া, এখনও ভারতে বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম, কারণ...

Author :
Last Updated: Mar 09, 2026, 20:18 IST

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেও ভারতে এখনও পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। এর পেছনে রয়েছে মূলত সরকারের কৌশলগত সিদ্ধান্ত। দেশে এখনও তেলের দাম পুরোনো হারেই আছে। সাধারণত আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব ভারতের বাজারেও পড়ে। কারণ ভারত মোট চাহিদার প্রায় ৮৫ শতাংশ তেল বিভিন্ন দেশ থেকে আমদানি করে। বিশ্ব বাজারে তেলের দাম বাড়লেও তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়তে দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তে কেন্দ্র সরকার রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে—যেমন Indian Oil Corporation, Bharat Petroleum ও Hindustan Petroleum—এর মত সংস্থাগুলোকে দামের বাড়তি চাপ আপাতত নিজেদের বহন করতে বলেছে। এই কারণে তেল সরবরাহকারী সংস্থাগুলির লাভের পরিমাণে টান পড়বে। তাই ‌যুদ্ধের বাজারে তেলের দামে আগুন লাগলেও, স্বস্তির খবর ভারতবাসীর জন্য। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সেই বোঝা এখনই সাধারণ মানুষের ওপর না চাপানোয় দেশের সাধারণ মানুষের খানিকটা স্বস্তি বজায় থাকবে। তবে এর পেছনে একটি বড় রাজনৈতিক কারণও রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দেশে অর্থনৈতিক চাপ এবং মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে। তার ওপর যদি হঠাৎ করে পেট্রোল-ডিজেলের দাম বাড়ে, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়তে পারে। তাই কেন্দ্র আপাতত “দাম স্থির রাখার” নীতি নিয়েছে। অনেক বিশেষজ্ঞের মতে, এটি মূলত একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল সিদ্ধান্ত—যাতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ওপর বাড়তি চাপ না পড়ে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/Videos/
বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া, এখনও ভারতে বাড়েনি পেট্রোল-ডিজেলের দাম, কারণ...
advertisement
advertisement