ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকার গড়বে কে? শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে পাবে বাংলাদেশ? এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই গোটা বিশ্বের নজর এখন পদ্মা পাড়ের দেশে৷ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ বিকেলের পর থেকে শুরু হয় ভোট গণনা৷ গভীর রাত পর্যন্ত যা ইঙ্গিত তাতে বাংলাদেশে সরকার গঠনের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছে বিএনপি জোট৷ শুক্রবারই ভোট গণনার চূড়ান্ত ফল ঘোষণা হবে৷



