advertisement

বিএনপি একাই ২১২, ভোট গণনা সম্পন্ন বাংলাদেশে! জামাতের ঝুলিতে শেষ পর্যন্ত কত আসন

Last Updated: Feb 13, 2026, 20:39 IST

ঢাকা: বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ ভোটগ্রহণ শুরু হয় বাংলাদেশে। চলে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত। ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শুক্রবার এই ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়...নির্বাচনের সঙ্গে বাংলাদেশে গণভোটও অনুষ্ঠিত হয়েছিল বৃহস্পতিবার৷ সেই গণভোটে হ্যাঁ-এর পক্ষেই রায় দিলেন বিপুল সংখ্যক মানুষ৷ বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, গণভোটে ৬০.২৬ শতাংশ মানুষই হ্যাঁ-এর পক্ষে মত দিয়েছেন৷ জুলাই আন্দোলনের সময় গঠিত সংস্কার প্রস্তাবগুলি বাস্তবায়িত করা হবে কি না, সেই প্রশ্নের উত্তর পেতেই এবারের গণভোটের আয়োজন করা হয়েছিল৷ গণভোটে হ্যাঁ-এর পক্ষে সিংহভাগ ভোটার মত দেওয়ায় এবার জুলাই সনদের প্রস্তাবগুলি মেনে বাংলাদেশের সংবিধানে বদল আনার ক্ষেত্রে বাধা থাকল না৷

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/বিদেশ/
বিএনপি একাই ২১২, ভোট গণনা সম্পন্ন বাংলাদেশে! জামাতের ঝুলিতে শেষ পর্যন্ত কত আসন
advertisement
advertisement