advertisement

Video: অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান! দেখুন ভিডিও

Author :
Last Updated: Feb 02, 2026, 19:52 IST

সোমবার বিকালে জিয়াগঞ্জের শিবতলা ঘাটে কাছেই অবস্থিত উত্তরণে অরিজিতের সিংয়ের যে স্টুডিও সহ বাড়ি আছে সেখানে ছাদে উঠেই ঘুড়ি উড়ালেন আমির খান। প্রায় আধ ঘণ্টা জিয়াগঞ্জের আকাশে ঘুড়ি উড়িয়েছেন আমির খান। আমির খান কে এক ঝলক দেখার জন্য মহিলা থেকে পুরুষ সকলের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনকি ছাদ থেকেও মহিলাদের কে হাত নাড়তে দেখা যায় বলিউডের প্রখ্যাত অভিনেতা আমির খানকে। নতুন কোনও প্রজেক্টের জন্য অরিজিতের সঙ্গে দেখা করলেন আমির? দু’জনে একসঙ্গে নতুন কিছু তৈরি করতে চলেছেন? শুরু হয়েছে জল্পনা। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ভাবে আমির বা অরিজিৎ কারও তরফেই কিছু জানানো হয়নি। তবে এ দিন দুপুরে আমির খানের আসার খবর ছড়িয়ে পড়তেই অরিজিতের বাড়ির আশপাশে কৌতূহলী মানুষ ভিড় করেন। আমির খান গাড়ি থেকে নেমে উপস্থিত জনতাকে হাত তুলে সম্বোধন করে অরিজিতের বাড়িতে ঢুকে পড়েন। সেই দৃশ্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে।

advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
Loading video...
advertisement
Loading video...
বাংলা খবর/ভিডিও/বিনোদন/
Video: অরিজিৎ সিং-এর বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান! দেখুন ভিডিও
advertisement
advertisement