হাই কোর্ট সূত্রে খবর, ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত সমস্ত ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জরুরী স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা ছাড়া কোনও ছুটি নেওয়া যাবে না বলে জানানো হয়েছে। শনিবার রাজ্যের সমস্ত জুডিসিয়াল অফিসারদের নিয়ে বৈঠকে বসেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। এসআইআরের কাজ নিয়ে বৈঠকে বার্তা দেওয়া হয় এবং আলোচনা করা হয়। ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭ অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে কোনও কমিটি হচ্ছে না। জেলা আদালতের বিচারকরাই জেলায় এসআইআরের কাজগুলির তদারকি করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুডিসিয়াল অফিসারদের প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হয়। শনিবারই ৩০ মিনিট ভারচুয়ালি বৈঠকে প্রশিক্ষণের খুঁটিনাটি জানিয়ে দেন ইসিআই ল হেড। আগামী সোমবার পরবর্তী সূচি নির্দিষ্ট হবে বলে জানা গিয়েছে।



