West Bengal Weather Update: শুক্রবার থেকে রাজ্যে ফের নামবে পারদ ! বিদায়ের আগে শীতের শেষ কামড়
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শুক্রবার থেকে ফের কমবে তাপমাত্রা। আরও একবার কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা নামতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় উত্তুরে হাওয়ায় নামবে পারদ। বিদায়ের আগে শীতের আরও একবার ঝলক তাই দেখা যাবে।
advertisement
advertisement
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা হাজার মিটারের মধ্যে থাকবে সকালের দিকে। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। রাতে ও সকালে শীতের অনুভূতি থাকবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে নামবে। আগামিকাল, শুক্রবার থেকে ফের তাপমাত্রা নিম্নমুখী। উইকেন্ডে কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পারদ।আজ, বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ফের উত্তুরে হাওয়া বইবে। আগামী কয়েকদিন শীতল হাওয়ায় নামবে পারদ। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দু'দিন পর ফের নিম্নমুখী হবে পারদ। কলকাতায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ফের নামতে পারে তাপমাত্রা।
advertisement
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস কম।বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৫ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।





