West Bengal Weather Update: রাতের তাপমাত্রা সামান্য বাড়ল, শীতের আমেজ আর কত দিন থাকবে? জেনে নিন আবহাওয়ার আপডেট
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি রাজ্য থেকে। নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল। কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে।
রাতের তাপমাত্রা সামান্য বাড়ল। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। আরও দু-দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাতে। দিনে শীতের অনুভূতি কার্যত উধাও থাকবে। উইকেন্ডে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। বাংলাদেশে ঘূর্ণাবর্তের কারণে কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে ৷ এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
শীত এখনও পুরোপুরি বিদায় নেয়নি রাজ্য থেকে। নতুন করে শীতের আমেজ অনুভূত হচ্ছে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গিয়েছিল। কলকাতায় আপাতত ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার দাপট কমে এসেছে। উত্তরের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
advertisement
পূর্বাভাস মতোই সোমবার ঊর্ধ্বমুখী তাপমাত্রা। বুধ-বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় ফের ১৬ ডিগ্রিতে চড়বে পারদ। সপ্তাহের শেষে কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলাতে একই রকম থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা। উত্তরবঙ্গেও সামান্য তাপমাত্রা বাড়তে পারে তাপমাত্রা। তবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রার ওঠানামা চলবে।
advertisement
ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে কিছু জায়গায়। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতে খুব হালকা শিশির বা কুয়াশার সামান্য সম্ভাবনা সকালের দিকে।
advertisement
advertisement







