ভোটার তালিকায় ‘মৃত’...! নাম গায়েব ২৬ জীবিত ব্যক্তির, জলপাইগুড়িতে 'চা' হাতে অভিনব প্রতিবাদ
- Reported by:SUROJIT DEY
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal SIR Final List: জলপাইগুড়িতে ভোটার তালিকায় জীবিত মানুষদের ‘মৃত’ দেখিয়ে নাম বাদ পড়ার অভিযোগে অভিনব প্রতিবাদ দেখা গেল। ‘ভূত’ সেজে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে চা পান করে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। তাঁদের দাবি, এসআইআর প্রক্রিয়ায় ভুল হয়েছে। প্রশাসনের কাছে দ্রুত বৈধ ভোটারদের নাম পুনর্বহালের দাবি উঠেছে।
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও সংশ্লিষ্ট বিএলও-র দাবি, শুনানিতে এঁদের ডাকা হয়েছিল এবং নথিও জমা দেওয়া হয়েছে ।এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী—যদি সব নথি জমা পড়ে, তবে কীভাবে তাঁদের ‘মৃত’ দেখানো হল? প্রশাসনের কাছে দ্রুত সকল বৈধ ভোটারের নাম পুনর্বহালের দাবি। জনসাধারণের একাংশ এখন প্রশ্ন তুলছে, গণতন্ত্রের এই ‘ভূতুড়ে’ ছবিতে ভোটের অধিকার কি সত্যিই সুরক্ষিত?সুরজিৎ দে







