advertisement

Suri to Digha Bus Service: ট্রেন বদলের ঝামেলা শেষ! এবার সিউড়ি থেকে সরাসরি বাসে পৌঁছে যান দিঘা, দেখে নিন টাইম টেবিল

Last Updated:
Suri to Digha Bus Service: বীরভূমবাসীর জন্য বড় সুখবর। সিউড়ি থেকে সরাসরি দিঘা যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু করল SBSTC। দুর্গাপুর, বাঁকুড়া ও মেদিনীপুর হয়ে চলবে এই বাস।
1/5
বীরভূমবাসীর জন্য সুখবর। এবার আর ট্রেন বদল বা একাধিক বাসের ঝক্কি নয় সদ্য চালু হল সিউড়ি থেকে সরাসরি সমুদ্র সৈকত দিঘা যাওয়ার সরকারি বাস পরিষেবা। এই পরিষেবা চালু করেছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC)। ফলে বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার যাত্রীদের ভ্রমণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছেন যাত্রীরা। (তথ্য ও ছবি: সুদীপ্ত গড়াই)

2/5
এই বাসটি সিউড়ি থেকে ছেড়ে দুর্গাপুর, বাঁকুড়া এবং মেদিনীপুর হয়ে দিঘায় পৌঁছাবে। দীর্ঘ এই যাত্রাপথে বাসটি গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা যেমন ইলামবাজার, পানাগড়, বড়জোড়া, বেলিয়াতোড়, বিষ্ণুপুর, চন্দ্রকোনা রোড, মেদিনীপুর শহর এবং খড়্গপুর বাইপাস ছুঁয়ে যাবে। এর ফলে কেবল সিউড়ি নয়, বীরভূম ও পশ্চিম মেদিনীপুরের একটা বড় অংশের মানুষ উপকৃত হবেন।

3/5
এক নজরে দেখে নিন দিঘা যাওয়ার সময়সূচী সিউড়ি থেকে ছাড়বে - সকাল ৬:৩০, দুর্গাপুর সিটি সেন্টার - সকাল ৮:৫০, দুর্গাপুর স্টেশন - সকাল ৯:১৫, বাঁকুড়া বাইপাস - সকাল ১০:৩০, বিষ্ণুপুর - সকাল ১১:১৫, মেদিনীপুর - দুপুর ১২:৩৫, খড়্গপুর - দুপুর ১:১৫, কাঁথি - বিকেল ৩:৫০, দিঘা পৌঁছায় - বিকেল ৪:৪০
এক নজরে দেখে নিন দিঘা যাওয়ার সময়সূচীসিউড়ি থেকে ছাড়বে - সকাল ৬:৩০,দুর্গাপুর সিটি সেন্টার - সকাল ৮:৫০,দুর্গাপুর স্টেশন - সকাল ৯:১৫,বাঁকুড়া বাইপাস - সকাল ১০:৩০,বিষ্ণুপুর - সকাল ১১:১৫,মেদিনীপুর - দুপুর ১২:৩৫,খড়্গপুর - দুপুর ১:১৫,কাঁথি - বিকেল ৩:৫০,দিঘা পৌঁছায় - বিকেল ৪:৪০
advertisement
4/5
এক নজরে দেখে নিন সিউড়ি ফেরার সময়সূচী দিঘা থেকে ছাড়বে - সকাল ৯:৫০, কাঁথি - সকাল ১০:৪৫, এগরা - সকাল ১১:২০, খড়্গপুর - দুপুর ১:২০, মেদিনীপুর - দুপুর ২:২০, বিষ্ণুপুর - বিকেল ৩:৩৫, বাঁকুড়া বাইপাস - বিকেল ৪:৩৫, দুর্গাপুর স্টেশন - বিকেল ৫:৫০, দুর্গাপুর সিটি সেন্টার - সন্ধ্যা ৬:১০, সিউড়ি পৌঁছাবে - রাত ৮:২৫
এক নজরে দেখে নিন সিউড়ি ফেরার সময়সূচীদিঘা থেকে ছাড়বে - সকাল ৯:৫০,কাঁথি - সকাল ১০:৪৫,এগরা - সকাল ১১:২০,খড়্গপুর - দুপুর ১:২০,মেদিনীপুর - দুপুর ২:২০,বিষ্ণুপুর - বিকেল ৩:৩৫,বাঁকুড়া বাইপাস - বিকেল ৪:৩৫,দুর্গাপুর স্টেশন - বিকেল ৫:৫০,দুর্গাপুর সিটি সেন্টার - সন্ধ্যা ৬:১০,সিউড়ি পৌঁছাবে - রাত ৮:২৫
advertisement
5/5
এই সরাসরি বাস পরিষেবা চালু হওয়ার ফলে কেবল সিউড়ি নয়, বরং বীরভূম ও সন্নিহিত এলাকার পর্যটকদের ট্রেন পরিবর্তনের ঝক্কি বা গাড়ি ভাড়া করার অতিরিক্ত খরচ অনেকটাই কমবে। বিশেষ করে ব্যবসায়ী এবং পর্যটন প্রিয় মানুষদের কাছে এই রুটটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। সরকারি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। (তথ্য ও ছবি: সুদীপ্ত গড়াই)