Supreme Court Mamata SIR: বড় খবর...! সুপ্রিম কোর্টের শুনানিতে ভার্চুয়ালি' থাকতে পারেন মমতা, আজ নজরে SIR মামলা!
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Supreme Court Mamata SIR: আজ, সুপ্রিম কোর্টে শুনানি হবে এসআইআর সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটিরও। তবে সূত্রের খবর, গত বুধবারের মতো এদিন সেখানে সশরীরে উপস্থিত না থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হাজির থাকতে পারেন।
advertisement
advertisement
এদিকে সোমবার এই শুনানির আগেই কমিশনের অভিযোগের ভিত্তিতে নবান্ন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে, এসআইআর-এর জন্য পর্যাপ্ত গ্রুপ বি আধিকারিক দেওয়া হবে। রাজ্যের এই পদক্ষেপে কমিশন নতুন করে চাপে পড়ল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে, শাসকদলের দাবি, সুপ্রিম-নির্দেশের পরে মুখ্যমন্ত্রীর দাবিগুলিও মেনে নিতে বাধ্য হচ্ছে কমিশন। স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে পরবর্তী কী পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেয়, সেদিকে নজর গোটা দেশের।
advertisement
advertisement
বুধবারই শীর্ষ আদালত জাতীয় নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় পদবিগত ভুলের জন‍্য যে সব নাম লজিক‍্যাল ডিসক্রিপেন্সির তালিকাভুক্ত হয়েছে সেই নামগুলির ক্ষেত্রে কী করনীয় জানাতে। অন্যদিকে রাজ‍্য সরকারকেও বলা হয়েছিল, কতজন আধিকারিক তাঁরা দিতে পারবেন কমিশনকে তারও একটি তালিকা দেওয়ার জন‍্য।
advertisement
advertisement









