CPIM: এবারের ভোটে দারুণ চমক CPIM-এর! এবার হাজির ‘বুদ্ধ-মগ’-‘ফিদেল-টুপি’! আমূল বদলে বামেরা এবার কী করতে চলেছে জানেন?
- Reported by:Sayani Sarkar
- Published by:Suman Biswas
Last Updated:
CPIM: বিধানসভা ভোটের আগে এবার নয়া প্রচার কৌশল সিপিআইএম-এর। প্রচার ব্যবহার করা হচ্ছে 'বুদ্ধ-মগ', 'ফিদেল-টুপি'র মতো সামগ্রী।
বদলাচ্ছে সময় আর সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারের ধরনও বদলাচ্ছে রাজনৈতিক দলগুলি। মাঠে ময়দানে মিছিল,মিটিং করে প্রচারের পাশাপাশি মানুষকে আকর্ষণ করতে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অভিনব কায়দা বের করছে যুবসমাজ। সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হচ্ছে নতুন নতুন হ্যাশ ট্যাগ,তৈরি হচ্ছে নতুন নতুন ট্রেন্ড।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
advertisement
বিভিন্ন মেলায় বামেদের প্রোগ্রেসিভ বুক স্টল বা প্রগতিশীল বইয়ের দোকান সবারই চেনা। এই বুক স্টলগুলিতে কার্যত বামপন্থীরা শুধুমাত্র বিভিন্ন তত্ত্বমূলক বই বিক্রি করতেন এতদিন। তাদের মূল উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে বামপন্থী চেতনাকে আরও উদ্বুদ্ধ করা এবং অবশ্যই মানুষের সঙ্গে জনসংযোগ বৃদ্ধি করা। কিন্তু এবার সেই চেনা বইয়ের দোকানে দেখা গেল ভিন্ন ছবি।
advertisement
advertisement
advertisement
শুধু তাই নয় এছাড়াও রয়েছে বামপন্থী মনোভাবাপন্ন মিউজিশিয়ান সলীল চৌধুরীর ছবি দেওয়া চাবির রিং,ঋত্বিক ঘটক,সুকান্ত ভট্টাচার্য-সহ বিভিন্ন মণীষী ও বিশিষ্ট ব্যক্তিদের ছবি দেওয়া পেপারওয়েট থেকে শুরু করে পেন স্ট্যান্ড, চাবি রিং।রয়েছে চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রোর ছবি দেওয়া টি শার্ট। শুধু তাই নয়, এই স্টলে বিক্রি হচ্ছে ফিদেল কাস্ত্রো স্টাইলের টুপিও।
advertisement
তবে এই ধরনের প্রচেষ্টা এই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ব্রিগেড সমাবেশের আগেও দেখা গেছিল এই ধরনের ভিন্ন প্রয়াস।বামেদের প্যারোডি গান 'তোকে নিয়ে ব্রিগেড যাব টুম্পা' হিট হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তারপর 'টুম্পা টু'-ও সারা ফেলে ছিল সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও ২০২০ সালে দেখা গেছে জ্যোতি বসুর ছবি দেওয়া চাবির রিং। (ছবি ও তথ্য: সায়নী সরকার)








