advertisement

IMD Weather Update: ফেব্রুয়ারির শুরুতেই ফের হুগলিতে তাপমাত্রার হেরফের, কী হতে চলেছে জেলায়! আলিপুর আবহাওয়া দফতরের মেগা আপডেট

Last Updated:
IMD Weather Update: হুগলিতে ফের নামল পারদ! কিন্তু পারদ পতন সত্ত্বেও জেলাজুড়ে মিলছে না কাঙ্ক্ষিত জাঁকিয়ে শীতের দেখা। আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী জেনে নিন আগামী কয়েকদিন হুগলির আবহাওয়া কেমন থাকবে এবং কবে থেকে বাড়বে ঠান্ডার দাপট।
1/5
দিন কয়েক ধরে যেভাবে হুগলির তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছিল তাতে শনিবার থেকে নতুন করে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই গত কয়েক দিনের তুলনায় একটু হলেও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে জেলায়।

2/5
হুগলিতে নতুন করে তাপমাত্রার পারদ নামার ফলে স্পষ্ট, এখনই শীত বিদায় নেয়নি জেলা থেকে। স্বাভাবিকভাবেই এমন আবহাওয়ায় খুশি শীত প্রেমীরা। কেননা নতুন করে তাপমাত্রার পারদ কমার ফলে তারা শীত নিয়ে আবার আশার আলো দেখছেন।

3/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে রবিবার আবহাওয়া সংক্রান্ত যে তথ্য প্রকাশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, শনিবার হুগলির মগড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দিন কয়েকের তুলনায় কিছুটা হলেও কম।

4/5
অন্যদিকে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন এই তাপমাত্রা গত কয়েক দিনের তুলনায় বেশ কিছুটা কমেছে। এদিন ভোরের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা উধাও হতে লক্ষ্য করা গিয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে উধাও হচ্ছে ঠান্ডাও।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী হুগলিতে আপাতত কয়েকদিন শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যাবে। কুয়াশার সম্ভাবনা এখন অনেকটাই কম। আর এসবের কারণে তাপমাত্রার পারদ আগামী দুদিন একই রকম থাকতে পারে বলে জানানো হয়েছে।