advertisement

IMD Hooghly Weather Update: টানা দু'দিন বৃষ্টির পূর্বাভাস! আজ কেমন থাকবে হুগলির আবহাওয়া? জানালো হাওয়া অফিস

Last Updated:
Hooghly Weather Update Today: দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি হুগলিতেও আবহাওয়ার ভোলবদলের ইঙ্গিত। একদিকে বাড়ছে দিনের তাপমাত্রা, অন্যদিকে বৃষ্টির সম্ভাবনা। আজ হুগলির আবহাওয়া কেমন থাকবে জেনে নিন।
1/5
দক্ষিণবঙ্গের আবহাওয়াই ব্যাপক বদল আসতে চলেছে এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

2/5
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। যদিও বৃষ্টির পরিমাণ হালকা থাকবে বলেই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলিতেও।

3/5
হুগলিতে দু'দিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। এমন পরিস্থিতিতে আজ শনিবার কেমন থাকবে আবহাওয়া? আজ থেকেই কি বৃষ্টি নাকি আবহাওয়া শুষ্ক থাকবে?

4/5
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ শনিবার ও আগামীকাল রবিবার হুগলির আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার ও মঙ্গলবার।

5/5
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট থেকে জানা যাচ্ছে, শুক্রবার হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮০ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়নি। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে আগামী সাতদিন উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্থান বিশেষে ২১ থেকে ২২ ডিগ্রি।