CPIM and Congress Worker Joins TMC: ২৬-র বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা, দলে দলে সিপিআইএম ও কংগ্রেস কর্মী যোগ দিলেন তৃণমূলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
CPIM and Congress Worker Joins TMC: ভগবানগোলা টু ব্লকের তৃণমূল কার্যালয়ে আয়োজিত যোগদান সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রিয়াদ হোসেন সরকার সহ ব্লক ও যুব নেতৃত্ব। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়।
মুর্শিদাবাদ: ২৬-র ভোটের আগে ভগবানগোলায় বড় ধাক্কা, সিপিএম–কংগ্রেস ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ৷ ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্কে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। আখরিগঞ্জ অঞ্চল ও খড়িবোনা গ্রাম পঞ্চায়েত এলাকায় Communist Party of India (Marxist) ও Indian National Congress শিবিরে ভাঙন ধরে একাধিক সদস্য ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক All India Trinamool Congress-এ যোগদান করেছেন।
advertisement
সূত্রের খবর, আখরীগঞ্জ ও খড়িবোনা অঞ্চল থেকে মোট তিনজন পঞ্চায়েত সদস্য—দু’জন সিপিএম ও একজন কংগ্রেস—নিজ নিজ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখান। তাঁদের সঙ্গে প্রায় সাড়ে চারশ কর্মী-সমর্থকও নতুন দলে যোগ দেন। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য নাম দীপালী মণ্ডল, অরুণ মণ্ডল, সাদির আলী ওরফে বুলেট এবং শরিফ শেখ।
advertisement
advertisement
নতুন যোগদানকারীদের দাবি, চরাঞ্চলে দীর্ঘদিন উন্নয়নের ঘাটতি ছিল। সাম্প্রতিক সময়ে রাস্তাঘাট, আলোকসজ্জা ও জনপরিষেবার উন্নতি চোখে পড়ার মতো। উন্নয়নের এই ধারার সঙ্গী হতেই তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই যোগদান স্থানীয় সমীকরণে প্রভাব ফেলতে পারে। Input- Farhad Hossain






