advertisement

Howrah News: ভোলেবাবার আরাধনায় দুধের শিশু! একরত্তিকে বাঁকে নিয়ে শিবরাত্রির ব্রত পালন, দেখুন সেই ছবি

Last Updated:
Howrah News: শিবরাত্রি উপলক্ষে দেবাদিদেব মহাদেবের আরাধনায় মেতে উঠেছেন সকলে। এই আবহে হাওড়ায় দেখা গেল এক নজিরবিহীন ছবি। একরত্তি শিশুকে নিয়ে শিবরাত্রির ব্রতয় অংশগ্রহণ করেছে একটি পরিবার।
1/5
শিবরাত্রিতে অন্য ছবি হাওড়ায়। দেবাদিদেবের আরাধনায় এক হয়েছে শিশু থেকে বৃদ্ধ সকলে। চিরাচরিত প্রথা মেনে মহাদেবের আরাধনায় মেতে উঠেছেন ভক্তরা। এবার একসঙ্গে ভোলেবাবার আরাধনায় মাতল একটি পরিবার, বাদ পড়েনি দুধের শিশুও। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)

2/5
সপরিবারে শিবরাত্রিতে দেবাদিদেবের আরাধনা। সেই আরাধনা থেকে বাদ নেই দুধের শিশুও। পরিবারের সঙ্গে এই ব্রতয় শামিল হয়েছে কয়েক মাসের এক শিশুপুত্র।

3/5
হাওড়া চাঁপাতলা গঙ্গা ঘাট থেকে সিদ্ধেশ্বর ধামের উদ্দেশে রওনা দেওয়া হাজার হাজার ভক্তদের সঙ্গেই দেখা গেল এক খুদে শিশুকে। একটি বাঁকের একদিকে ছিল গঙ্গাজল, অন্যদিকে কয়েক মাসের এক শিশু।

4/5
শিবরাত্রির দিন চিরাচরিত রীতি মেনে বাঁকে করে গঙ্গাজল নিয়ে পায়ে হেঁটে গঙ্গার ঘাট থেকে বিভিন্ন মন্দিরের উদ্দেশে রওনা দেন ভক্তরা। এবারও হাওড়ায় দেখা গিয়েছে সেই ছবি। তবে নজর কেড়েছে ছোট্ট দুধের শিশুর শিবরাত্রির ব্রতয় অংশগ্রহণ।

5/5
সাঁকরাইল চাঁপাতলা গঙ্গার ঘাট থেকে প্রাচীন শিব মন্দির সিদ্ধেশ্বর ধাম। প্রত্যেক বছর হাজার হাজার মানুষ এই ব্রতয় অংশ নেন। এই বছরও অন্যথা হয়নি। এবারও অংশ নিয়েছেন অসংখ্য পুরুষ-মহিলা। কিন্তু এবার অত্যন্ত বিরল এক দৃশ্য চোখে পড়ল। দেখা গেল, দুধের শিশুকে সঙ্গে নিয়ে শিবরাত্রির ব্রতয় শামিল হয়েছে একটি পরিবার। জানা যায়, মানত বা সুফলের আশায় ওই পরিবারের এভাবে ব্রত পালন। (ছবি ও তথ্যঃ রাকেশ মাইতি)