WhatsApp Scam Alert: হোয়াটসঅ্যাপে ট্র্যাফিক চালানের নোটিস এসেছে? সাবধান! এই মেসেজ খুললেই খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- Reported by:Trending Desk
- Published by:Ananya Chakraborty
Last Updated:
WhatsApp-এ ভুয়ো ট্র্যাফিক চালান মেসেজে প্রতারিত হয়ে ৪ লাখের বেশি টাকা খোয়ালেন দিল্লির এক ব্যক্তি। জেনে নিন কীভাবে এই প্রতারণা হয় এবং কীভাবে নিরাপদ থাকবেন
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে, ভুক্তভোগী একটি WhatsApp বার্তা পেয়েছিলেন যেখানে দাবি করা হয়েছিল যে তাঁর ১,০০০ টাকার ট্রাফিক চালান বাকি আছে। বার্তাটি ‘NextGen mParivahan’ নামে পাঠানো হয়েছিল এবং পরিবহন বিভাগের সঙ্গে সম্পর্কিত শব্দ ব্যবহার করা হয়েছিল, যার ফলে এটি সম্পূর্ণরূপে সরকারি নোটিসের মতো দেখাচ্ছিল।
advertisement
বার্তাটিতে একটি লিঙ্ক ছিল, যেখানে তাঁকে চেক করতে এবং চালান পরিশোধ করতে ক্লিক করতে বলা হয়েছিল। এরম এক মেসেজ পাওয়ার পর অনেকেই বেশি কিছু ভাববেন না, ওই ব্যক্তিও কিছু ভাবেননি, তিনি লিঙ্কটিতে ক্লিক করে একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপটি ইনস্টল করার পরে কোনও চালানের বিবরণ প্রদর্শিত হয়নি, তবে আসল ক্ষতি শুরু হয় কিছুক্ষণ পরেই।
advertisement
advertisement
advertisement
advertisement
নিরাপদ থাকতে হবে? পুলিশ জনগণকে কেবলমাত্র সরকিরী পরিবহন ওয়েবসাইটে ট্র্যাফিক চালানের তথ্য পরীক্ষা করার পরামর্শ দেয়। অজানা লিঙ্ক, QR কোড বা তাৎক্ষণিক অর্থ প্রদানের দাবি করা বার্তাগুলি থেকে সতর্ক থাকতে হবে। যদি কোনও বার্তা ভয় বা আতঙ্কের সৃষ্টি করে, তাহলে তদন্ত করতে হবে এবং তারপরে ব্যবস্থা নিতে হবে।









