Electricity Bill Saving Tips: মাসের শেষে আকাশছোঁয়া বিদ্যুৎ বিল? চিন্তা নেই, খরচ কমানোর অব্যর্থ ফর্মুলা দিল বিদ্যুৎ দপ্তর
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Electricity Bill Saving Tips: বাড়তি বিদ্যুৎ বিলের চাপ কমাতে মালদহে সচেতনতা কর্মসূচি চালু করেছে বিদ্যুৎ দফতর। উন্নতমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার ও ব্যবহারের পর সুইচ বন্ধ রাখার মতো অভ্যাস গড়ে তুলতে গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে
advertisement
advertisement
advertisement
তিনি আরও বলেন, "অনেক সময় মানুষ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করার পর সুইচ বন্ধ না করে রেখে দেন। এর ফলে অজান্তেই বিদ্যুতের অপচয় হয় এবং অতিরিক্ত বিদ্যুৎ বিলের সম্ভাবনা তৈরি হয়। তাই টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল চার্জারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার শেষে অবশ্যই সুইচ বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন তিনি। এছাড়াও সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করলে অতিরিক্ত সুদের বোঝা এড়ানো সম্ভব বলেও জানান তিনি।"
advertisement
এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা। তিনি বলেন, "বিদ্যুৎ দফতরের এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনেক সময় সঠিক তথ্যের অভাবে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়েন। তাই গ্রাহকদের স্বার্থে বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
advertisement
বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলায় বর্তমানে প্রায় সাড়ে দশ লক্ষ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহক রয়েছেন। ফলে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ ব্যবহারের বিষয়ে এই ধরনের বার্তা সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনতা বাড়াবে এবং আগামী দিনে গ্রাহকদের অনেকটাই সহায়তা করবে বলে অভিমত অনেকের। (তথ্য- জিএম মোমিন)







