advertisement

Pakistan : ভারতের বিরুদ্ধে পাকিস্তান খেলবে না, জানেই না আইসিসি! এটা কী করে সম্ভব? ICC যা বলল, শুনে অবাক হতে হবে

Last Updated:
Pakistan : ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামার কথা পাকিস্তানের। তবে সেই ম্যাচ ঘিরে এখন প্রবল ধোঁয়াশা।
1/6
১৫ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলবে না পাকিস্তান। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল-এ সেই কথা জানাল পিসিবি। এদিকে, আইসিসি এখনও বলছে, তারা পাকিস্তানের এরকম কোনও সিদ্ধান্তের কথা জানেই না!

2/6
১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামার কথা পাকিস্তানের। তবে সেই ম্যাচ ঘিরে এখন প্রবল ধোঁয়াশা। পাকিস্তান সরকারের তরফে এক্স-এ (X) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি বিশ্ব টি–২০ ২০২৬-এ অংশ নেওয়ার অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’
১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামার কথা পাকিস্তানের। তবে সেই ম্যাচ ঘিরে এখন প্রবল ধোঁয়াশা। পাকিস্তান সরকারের তরফে এক্স-এ (X) দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান সরকার দেশের ক্রিকেট দলকে আইসিসি বিশ্ব টি২০ ২০২৬-এ অংশ নেওয়ার অনুমোদন দিচ্ছে। তবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’
advertisement
3/6
বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে বয়কটের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি পিসিবির তরফে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বলছে, পাকিস্তান যা ঘোষণা করেছে সেটা সোশ্যাল মিডিয়ায়। তাদের কাছে অফিসিয়াল নোটিস কিছু আসেনি এখনও। পাকিস্তান এই সিদ্ধান্তে অনড় থাকলে তার প্রভাব আর শুধু রাজনৈতিক স্তরে থাকবে না, ক্রিকেটেরও ক্ষতি হবে।

4/6
আইসিসির প্লেয়িং কন্ডিশন বলছে, কোনও দল যদি নির্ধারিত ম্যাচে মাঠে না নামে, তা হলে তাদের ফরফিট বলে ধরা হয়। ফলে সংশ্লিষ্ট দলের নেট রান রেট ধাক্কা খায়। ২০ ওভার ব্যাটিং করা হয়েছে বলে ধরে নেওয়া হয়। তবে রান যোগ হয় না। এই নিয়ম টুর্নামেন্টের সামগ্রিক সমীকরণের ক্ষতি করার মতো ব্যাপার।

5/6
এছাড়া টিকিট বিক্রি, টিভি রেটিং, স্পনসরশিপ- স৭ ক্ষেত্রেই ভারত-পাক ম্যাচ মানেই টাকার খেলা। সেই ম্যাচ না হলে আইসিসি-র ব্যাপক ক্ষতি। রেকর্ড বলছে, গত ১৪ বছরে ভারত ও পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। ফলে এই ধরণের বড় টুর্নামেন্টে ভারত-পাক ম্যাচ দেখতে মুখিয়ে বসে থাকেন ক্রিকেটপ্রেমীরা।

6/6
পাকিস্তান যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে, তা হলে ২০১০ সালের পর এই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে না।