advertisement

KKR News: প্লেঅফের আগে শক্তি বাড়ছে কেকেআরের, দলে যোগ দিচ্ছেন তারকা বিদেশি! খুশি নাইট শিবির

Last Updated:
Kolkata Knight Riders: কেকেআরের প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা এখনও না হলেও কার্যত পাকা তা বলাই যায়। তবে প্লে অফের আগে কেকেআরের জন্য ভাল খবর। শক্তি বাড়তে চলেছে নাইট শিবিরের।
1/7
বর্তমানে আইপিএলের লিগ টেবিলে এক নম্বয় স্থানে রয়েছে কেকেআর। ১১ ম্যাচে ৮ জয়, ৩ পরাজয়, ১৬ পয়েন্ট নাইটদের। রানরেটের নিরিখেও সকলের থেকে অনেক এগিয়ে শ্রেয়স আইয়ারের দল। কেকেআরের নেট রানরেট +১.৪৫৩।

2/7
ফলে প্লেঅফের টিকিট সরকারিভাবে পাকা এখনও না হলেও কার্যত পাকা তা বলাই যায়। আর একটি ম্যাচ জিতলে শুধু প্লেঅফের টিকিট পাকা হবে তা নয়, লিগ টেবিলে প্রথম দুইয়ের মধ্যে থাকাও পাকা হয়েছে কেকেআরের।

3/7
তবে প্লে অফের আগে দুটি বিষয় চিন্তায় রেখেছিল কেকেআরকে। এক বিশ্বকাপের দলে যোগ দেওয়াক জন্য দল ছাড়বেন ইংল্যান্ডের ফিল সল্ট। অপর কারণ হল ব্যক্তিগত কারণে দেশে ফিরেছিলেন রহমানউল্লাহ গুরবাজ। প্লেঅফের আগে দলে যোগ দেবেন কিনা আফগান তারকা।

4/7
এরইমধ্যে কেকেআরের জন্য এল ভাল খবর। প্লেঅফের আগে শক্তি বাড়তে চলেছে নাইটদের। কারণ আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দিয়েছেন প্লেঅফের আগেই তিনি ফের কেকেআরে যোগ দেবেন।

5/7
এক্স হ্যান্ডেলে গুরবাজ লিখেছেন,”মায়ের অসুস্থতার জন্য সাময়িক বিরতি নিয়েছি। খুব শীঘ্রই কেকেআর পরিবারে যোগ দেব। আপনাদের বার্তা এবং প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আগের থেকে ভালো আছেন মা।”

6/7
প্লে অফের আগে গুরবাজের ফেরার খবরে খুশি নাইট শিবির। কেকেআর সোশাল মিডিয়ায় লিখেছে,"এই খবর আমাদের দ্বিগুণ খুশি করেছে। ওয়েলকাম ব্যাক জান।" কারণ সল্ট না থাকলে গুরবাজকেই খেলাতে হবে প্লেঅফে।

7/7
প্রসঙ্গত, ফিল সল্টের দেশে ফেরা নিয়েও জল্পনা রয়েছে। শোনা যাচ্ছে আইপিএলের জন্য ইসিবির কাছে সল্টকে রেখে দেওয়ার আবেদন জানিয়েছে কেকেআর। শেষ পর্যন্ত কী হয় এখন সেটাই দেখার। তবে গুরবাজের ফেরার খবর স্বস্তি দিয়েছে গম্ভীর-শ্রেয়সদের।