advertisement

Vaibhav Suryavanshi : এত ম্যাচে রান করেন, এদিকে 'আসল' ম্যাচেই ফ্লপ বৈভব সূর্যবংশী! এক ওভারেই তিন বার ‘আউট’! চাপে ভারত

Last Updated:
Vaibhav Suryabanshi : দু’বার বেঁচে যান একই ওভারে। তবুও ভুল শুধরে নেননি বৈভব। বাউন্সারে পুল মারতে গিয়ে ব্যাটের নিচের কানায় লাগে। পাক কিপার হামজা জাহুর আর কোনও ভুল করেননি।
1/6
একটানা রান করছেন তিনি। এত ম্যাচে রান করেন। অথচ ভারত-পাকিস্তান ম্যাচেই তিনি কি না রান পেলেন না! ছোটদের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে সুপার সিক্সের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ২২ বলে ৩০ রানের ইনিংস খেললেন তিনি।

2/6
ম্যাচের অষ্টম ওভারে পাকিস্তানের বাঁহাতি পেসার মহম্মদ সায়্যামকে খেলতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছিল বৈভবকে। ওই ওভারে তিনি ২বার আউঠ হতে হতে বেঁচে যান। তবুও ভুলটা শেষমেশ করেই বসেন।

3/6
প্রথমেই পাক বোলার সায়্যামের শর্ট বল অফস্টাম্পের বাইরে থেকে হুক করতে যান বৈভব। ব্যাটের ওপরের কানায় লেগে ক্যাচ ওঠে। স্কয়্যার লেগে সহজ ক্যাচ ফস্কান হুজাইফা আহসান। এর পর বৈভবকে রান আউটের সুযোগ পায় পাকিস্তান। বৈভব ক্রিজের মাঝখানে, হুজাইফার ঠিকঠাক থ্রো করলেও বেঁচে যান বৈভব।

4/6
দু’বার বেঁচে যান একই ওভারে। তবুও ভুল শুধরে নেননি বৈভব। বাউন্সারে পুল মারতে গিয়ে ব্যাটের নিচের কানায় লাগে। পাক কিপার হামজা জাহুর আর কোনও ভুল করেননি।

5/6
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ভারতের রান ৬ উইকেটে ১৮২। অর্থাৎ, আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ছোটরা পাকিস্তানের বিরুদ্ধে বেশ চাপেই আছে।

6/6
একের পর এক বড় ইনিংসের জন্য সারা বিশ্বে আলোচনায় থাকা ১৪ বছরের এই তরুণ ভারতীয় ব্যাটার এবারের বিশ্বকাপে এখনও স্মরণীয় ইনিংস খেলতে পারেননি। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দু’টি ম্যাচে বৈভব রান করেছিলেন ৫ ও ২৬।