‘মনে হয়েছিল সব স্বপ্ন শেষ...’ টি২০ বিশ্বকাপে তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ জেতার পর বললেন স্যামসন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Sanju Samson Becomes 3rd Indian To Win Player Of The Tournament Award In T20 World Cup: সঞ্জু স্যামসন টিমম্যান। ম্যানেজমেন্টের সিদ্ধান্ত মানেন। কোনওদিন কোনও অভিযোগ করেন না। কিন্তু দেশকে বিশ্বসেরার পর হয়তো আবেগে ভেসে গিয়েছিলেন। বলেই ফেললেন, বিশ্বকাপের ঠিক আগে আগে তাঁর মনে হয়েছিল, সব যেন শেষ হয়ে গিয়েছে, তাঁর স্বপ্ন শেষ।
২০২৪ সালে ভারতের টি২০ বিশ্বকাপজয়ী জলের সদস্য ছিলেন সঞ্জু স্যামসন। সেবার বিশ্বকাপে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি সঞ্জু। সেই রাতেই একটি স্বপ্ন দেখেছিলেন তিনি। নিজের কাঁধে দেশকে বিশ্বকাপ জেতানোর। দু’বছর পরে পূর্ণ হয়েছে সেই স্বপ্ন। বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে সে কথাই জানালেন সঞ্জু স্যামসন। (Photo: X)
advertisement
advertisement
খারাপ সময় কাটিয়ে তিনি ফিরলেন কীভাবে? খেলার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্জু স্যামসন আলাদা করে সচিন তেণ্ডুলকরের কথা উল্লেখ করলেন। ভারতের অস্ট্রেলিয়া সফরের সময়ে মাস্টার ব্লাস্টারের পরামর্শ পেয়েছিলেন সঞ্জু। তিনি বলেন, ‘‘সচিন পাজির মতো কেউ আমাকে পরামর্শ দিচ্ছেন, এর থেকে ভাল আর কী হতে পারে! আর কীইবা চাওয়ার থাকতে পারে। যারা আমাকে সমর্থন করেছেন, আমি তাদের প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ।’’ (Photo: AP)
advertisement
advertisement
সঞ্জু আরও বলেন, ‘‘সবটাই আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। ২০২৪ বিশ্বকাপে আমি খেলিনি। স্বপ্ন দেখতাম একদিন আমিও খেলব। কঠিন পরিশ্রম করতে শুরু করেছিলাম। নিউজিল্যান্ড সিরিজের পরে আমি ভেঙে পড়েছিলাম। কিন্তু ঈশ্বর আমার জন্য অন্য কোনও চিত্রনাট্য হয়তো লিখে রেখেছিলেন। স্বপ্ন দেখার মতো সাহসী হওয়ার পুরস্কার পেলাম আমি।’’ (Photo: AP)








