Hardik Pandya Girlfriend: গালে চুম্বন, জয়ের রাতে মাঠেই গলা জড়িয়ে আদর! ‘আমার স্ত্রী পাশে না থাকলে,’ প্রেমিকা মাহিকাকে নিয়ে সাহসী ‘ঘোষণা’ হার্দিকের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভারতের তিন তারকা ব্যাটারের হাতে শেষ কিউয়ি বোলিং। অভিষেক শর্মা ২১ বলে ৫২, ৪৬ বলে ৮৯ রান সঞ্জু স্যামসনের, ২৫ বলে ৫৪ রান ঈশান কিষাণের। তিন ব্যাটারের তাণ্ডবের সামনে অসহায় দেখাচ্ছিল লকি ফার্গুসন, ম্যাট হেনরিদের। ভারতের রান শেষ হয় ২৫৫-তে। ৫ উইকেটে।
advertisement
গণমাধ্যমের কাছে যতদূর খবর, এখনও সাত পাকে বাঁধা পড়েননি হার্দিক এবং মাহিকা৷ তা সত্ত্বেও মাহিকার অবদান সম্পর্ক বলতে গিয়ে তাঁকে নিজের ‘স্ত্রী’ হিসাবেই উল্লেখ করলেন হার্দিক৷ বডোদরার অলরাউন্ডার জানালেন, মাহিকা তাঁর জীবনে আসার পর সবকিছুই জয়ময় হয়ে গিয়েছে। নিজেকে বদলে ফেলার কৃতিত্ব বিলিয়ে দিলেন ব্যক্তিগত সহকারীদের।
advertisement
advertisement
advertisement
advertisement
দেশের জন্য আরও অন্তত ১০ বছরখেলার ইচ্ছেপ্রকাশ করেন বর্তমানে দলের ‘অন্যতম সিনিয়র’ হার্দিক৷ বলেন, ‘‘আমি এখন দলের অন্যতম সিনিয়র। তবে ক্রিকেটজীবনের অর্ধেক এখনও বাকি। অন্তত আরও ১০ বছর খেলতে চাই। আইসিসির প্রতিযোগিতা আর আইপিএল মিলিয়ে অন্তত ১০টা ট্রফি জিততে চাই। তবে আমার কাছে আইসিসি ট্রফির গুরুত্ব অনেক বেশি। এখনও পর্যন্ত তিনটে জিতলাম। আরও জিততে হবে। আগামী ১০ বছরে আরও পাঁচ-ছ’টা জিততেই হবে আমায়। এটাই আমার লক্ষ্য।’’
advertisement









