advertisement

IND vs BAN, Champions Trophy 2025: ভারতীয় দলে ভাঙন! এবার গম্ভীরের সঙ্গে ঝামেলা মহাতারকার! বাংলাদেশ ম্যাচের আগে বাড়ছে উদ্বেগ

Last Updated:
IND vs BAN, Champions Trophy 2025: আইসিসি ইভেন্টের সময় ভারতীয় দলের অন্দর থেকে আসছে একের পর এক অশান্তির খবর। দিন কয়েক আগেই সামনে এসেছিল গম্ভীর-আগরকর ঝামেলার খবর। এবার তারকা প্লেয়ারের সঙ্গে অশান্তি কোচের।
1/8
এ যেন অনেকটা ২০০৭ ওডিআই বিশ্বকাপের মত আবহ। সেই সময় গ্রেগ চ্যাপেলের কোচিংয়ে ভারতীয় দলের ড্রেসিং রুমে ভেঙে  টুকরো টুকরো হয়ে গিয়েছিল বলে জানা যায়। তার ফল আমাদের সকলের জানা।

2/8
১৮ বছর পর আরও একটি আইসিসি ইভেন্টের সময় ভারতীয় দলের অন্দর থেকে আসছে একের পর এক অশান্তির খবর। দিন কয়েক আগেই সামনে এসেছিল কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের মধ্যে বিবাদের খবর।

3/8
একটি ইংরেজি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দল নির্বাচনর আগে একটি মিটিংয়ে গম্ভীর এবং আগরকরের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ হয়। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে দ্বিতীয় উইকেটকিপার কে থাকবেন সেই নিয়েই আলোচনা হচ্ছিল।

4/8
এবার সেই আগুনেই যে কিছুটা ঘি পড়ল। কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে নাকি খুশি নন উইকেটরক্ষক ঋষভ পন্থ। ভারতীয় দলের সাজঘরে নাকি তা নিয়ে অশান্তি হয়েছে বলেও একাধিক ইংরেজি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে।

5/8
গৌতম গম্ভীর আগেই জানিয়ে দিয়েছেন,চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের প্রথম উইকেটকিপার হিসেবে পছন্দ কেএল রাহুলকে। রাহুল যদি কোনও কারণে খেলতে না পারেন তাহলেই সুযোগ পেতে পারেন পন্থ।

6/8
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলছে ভারত। সেখানে খেলানো হয়েছে রাহুলকে। প্রথম দু’টি ম্যাচে রান পাননি রাহুল। তৃতীয় ম্যাচে করেছেন ৪০ রান। আর এতেই নাকি চটেছেন ঋষভ পন্থ।

7/8
দুর্ঘটনার পর ফিরে এসে সেভাবে ওয়ান ডে খেলার সুযোগই পাননি পন্থ।সূত্রের খবর, সুযোগ না দিয়েই যে ভাবে তাঁকে বাদ রাখা হচ্ছে, তাতেই আপত্তি রয়েছে পন্থের। কয়েকটি ম্যাচ খেলতে চেয়েছিলেন ম্যাচ। সেখানে ফ্লপ করলে তাঁকে বসালে কোনও আপত্তি নেই পন্থের।

8/8
গোটা বিষয়ে নাকি ড্রেসিং রুমে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তবে প্রকাশ্যে এই বিষয়ে কোনও মুখ খোলেননি গম্ভীর ও পন্থ দুজনেই। তবে মেগা টুর্নামেন্টের আগে দলের অন্দর থেকে এমন বার বার অশান্তির খবর আসা ভাল লক্ষণ নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।