India Predicted XI vs England, T20 World Cup Semifinal: দল বাছতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়ছে গোতি-সূর্যের, ইংল্যান্ডের বিরুদ্ধে কোন এগারো খেলবে তাহলে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
T20 World Cup Semifinal: ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে ভারতীয় প্লেয়িং ইলেভেনে বদলের পথে কী হাঁটবে ভারত, নাকি উইনিং কম্বিনেশন অটূট থাকবে...
কলকাতা: ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে দিন কয়েক ধরেই তা নিয়ে নানা অঙ্ক ও পরিকল্পনা চলছে৷ বিশেষজ্ঞরা নিজেদের মতো মত দিচ্ছেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচে ভারত ইংল্যান্ড খেলছে। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের হাত ধরে সেমিফাইনালে পৌঁছেছে।
advertisement
advertisement
ভারতের জন্য কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে, প্রধান কোচ গৌতম গম্ভীর, অভিষেক শর্মা আবারও গত ম্যাচের নায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে ইনিংস শুরু করবেন বলে আশা করা হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের জন্য স্যামসন অপরাজিত ৯৭ রান করলেও, অভিষেক পরপর হতাশাজনক ইনিংসের পর তাঁর নিজের স্বাভাবিক ধামাকা ফর্ম ফিরে পেতে চাইবেন।
advertisement
advertisement
advertisement
বোলিং বিভাগে, অর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ পেস বোলিং বিকল্প হিসেবে থাকবেন এবং বরুণ চক্রবর্তী একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন। যদিও কুলদীপ যাদব প্লেয়িং ইলেভেনের বিকল্প হিসেবে দলে তাঁকে ঢোকানো হতে পারেন৷ কিন্তু মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ ভারতকে অন্য একজন বিশেষজ্ঞ স্পিনার খেলার পরিস্থিতি নাও দিতে পারে৷
advertisement







