Rahul Arunoday Banerjee: 'চিরদিনই তুমি যে আমার'-এ রাহুলের সঙ্গী ছিলেন তিনিই... প্রিয় দাদার অকালপ্রয়াণে 'শব্দহীন' অরিত্র দত্ত বণিক
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
সেই গ্যারেজের ছবিগুলিই যেন ভাসছে সবার চোখে। বাইক সারাচ্ছেন রাহুল, তাঁর সঙ্গী আরেকটি ছোট্ট ছেলে। কথায় কথায় 'কেষ্টদা' 'কেষ্টদা' তাঁর মুখে।
কলকাতা: ২০০৮। কমার্শিয়াল ঘরানাকে বদলে দিতে এসেছিল ‘চিরদিনই তুমি যে আমার’। সবার মনের খুব কাছে পৌঁছে গিয়েছিল কৃষ্ণ-পল্লবী। এক গরিব মেকানিক, একটা মফঃস্বল আর কয়েকটা সদ্য বয়ঃসন্ধিতে পৌঁছনো দু-টো ছেলেমেয়ের সঙ্গে এক হয়ে গিয়েছিল আরও অনেকগুলো জীবন। ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির সেই গ্যারাজের দৃশ্য গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। কৃষ্ণের সঙ্গী ছিল আরেকটি ছোট্ট ছেলে। সর্বক্ষণের সঙ্গী। সেই অরিত্র আজ অনেক বড়, পরিণত। কী বললেন অভিনেতা?
advertisement
একপ্রকার শব্দহীন হয়ে পড়েছেন তিনি। অভিনেতা লিখছেন, ‘তোমাকে ভালোবাসি এবং আগামীতেও একইভাবে ভালোবাসবো। এর থেকে বেশি আর একটি শব্দও মাথা থেকে বেরোচ্ছেনা।’
advertisement
‘চিরদিনই তুমি যে আমার’ ছবি দিয়ে টলিউডে সিনে জগতে পদার্পন রাহুলের৷ বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া এই ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী৷ পরিচালক হিসেবে রাজেরও এটি ছিল প্রথম ছবি৷ তাই বলা যায়, বাংলা সিনেমার জগতে একসঙ্গেই পদাপর্ন করেছিলেন রাহুল এবং রাজ৷ দীর্ঘদিনের বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ পরিচালক৷ রাহুলের এই মর্মান্তিক মৃত্যু এখনও যেন মেনে নিতে পারছেন না রাজ৷ তিনি জানান, তাঁর হাত দিয়ে প্রথম অভিনয় জগতে আসেন রাহুল। এর আগে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। ‘দীর্ঘ ১৭-১৮ বছরের সম্পর্ক এভাবে হারিয়ে যাবে ভাবতে পারিনি’, জানান রাজ৷ ‘চিরদিনই তুমি যে আমার’-এর স্মৃতি চোখের সামনে ভাসছে।
advertisement
তখন সিঙ্গেল স্ক্রিন। স্কুল কেটে সিনেমা দেখার দিন। পাশের বেঞ্চে ঝারি মারার দিন। ‘পিয়া-রে’ শুনে বহু কিশোর নিজেকে এ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক ভাবত। সেই রাহুল আর নেই, এ ভাবনাও যেন ভাবনার বাইরে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 9:03 AM IST








