Nadia News: ধুতি-পাঞ্জাবি পরে হাজির ‘জামাইরাজা’...! দেখতে ছুটে এলেন দূর-দূরান্তের মানুষ, নবদ্বীপে হলটা কী?
- Reported by:Mainak Debnath
- Published by:Riya Das
Last Updated:
Nadia News: নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মহাপ্রভু গৌরাঙ্গদেবকে পূজিত করা হয় ‘জামাই’ রূপে বহুদূরান্ত থেকে ভক্তরা আসেন ভগবানের দর্শন করতে এবং প্রসাদ গ্রহণ করতে।
নদিয়ার নবদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে মহাপ্রভু গৌরাঙ্গদেবকে পূজিত করা হয় ‘জামাই’ রূপে বহুদূরান্ত থেকে ভক্তরা আসেন ভগবানের দর্শন করতে এবং প্রসাদ গ্রহণ করতে। শ্রী চৈতন্য ভূমি তথা মন্দির নগরী নবদ্বীপে আবির্ভাব হন চৈতন্য মহাপ্রভু আজ থেকে ৫০০ বছরেরও বেশি সময়ের আগে। সারা বছর ধরেই মহাপ্রভুর কোনও না কোনও অনুষ্ঠান লেগেই থাকে নবদ্বীপ ধামে। ঠিক তেমনই মহাপ্রভুর স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী সেই পরিবারের সদস্যরাই আজও জামাইয়ের রূপে পুজো করে আসছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর।
advertisement
advertisement
সেবাইত রূপ গোস্বামীর কথায়, বছরে একমাত্র এই দিনেই ভক্তরা মহাপ্রভুকে আশীর্বাদ করতে পারেন জামাই হিসেবে। কলকাতা থেকে আগত শ্রীমতি দাস বলেন,'এই বিশেষ পুজোর কথা শুনেই এসেছি এখানে পুজো দিতে।' মন্দিরের সেবাকার্যে নিযুক্ত কাকলি সাহা বলেন, প্রতিবছরই এই দিনে জামাই রূপে পুজিত হন আরাধ্য দেবতা ধামেশ্বর মহাপ্রভু।
advertisement
advertisement







