ধামাকা অফার! মাত্র ১৫০০ টাকায় বিয়ের সব কাজ সম্পন্ন! কোথায়, কীভাবে জানুন
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Wedding Budget: বাঁকুড়ার এক্তেশ্বর শিব মন্দিরে বিবাহের প্রাথমিক খরচ ১৫০০ টাকা। মন্দির সংলগ্ন এলাকায় অনেক ম্যারেজ হল রয়েছে, যা আগে থেকে বুক করতে হয়।
বাঁকুড়া শহর থেকে সামান্য দূরত্বে অবস্থিত এক্তেশ্বর শিব মন্দির। দারকেশ্বর নদের তীরে অবস্থিত এই মন্দির। মন্দিরে প্রতিদিন আগমন হয় ভক্তের। তাদের মধ্যে একটি বড় অংশ বিবাহ করতে মন্দিরে আসেন। বিবাহ একটি বড় কর্মযজ্ঞ, সুষ্ঠুভাবে বিবাহ সম্পন্ন করতে প্রয়োজন হয় অনেক কিছুর। তাই মন্দির সংলগ্ন অঞ্চলে তারকেশ্বর নদীর পাশাপাশি তৈরি হয়েছে বহু ম্যারেজ হল।
advertisement
advertisement
প্রাথমিক মাত্র পনেরশো টাকা দিয়ে বিবাহ সম্পন্ন হবে একটি এবং এক্ষেত্রে ৫০০ টাকা মন্দির কমিটির, ৫০০ টাকা ব্রাহ্মণ এবং ৫০০ টাকা বিবাহ সামগ্রী জন্য ব্যবহার করা হবে। যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে যেই রকম মানের খাবার অর্ডার দেয়া হবে আগে থেকে সেই রকম দাম পড়বে। উদাহরণস্বরূপ দু পিস মাছ, ভাত, ডাল, দুটো সবজি, শাক ভাজা, লবণ লেবু, জলের বোতল, মিষ্টি, চাটনি এবং পাঁপড় সহযোগে ভোজ হলে ১৬০ জনের মোট খরচ পড়বে ৫৩০০ টাকা।
advertisement
advertisement
advertisement









