advertisement

Heavy rainfall alert: দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর দুর্যোগের সম্ভাবনা, টানা বৃষ্টি, হতে পারে বন্যাও

Last Updated:
Weather forecast: টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমে শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
1/8
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পুরোপুরি ঝাড়খণ্ড হয়ে বিহারে সরে যাবে এই নিম্নচাপ, জানানো হয়ে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে, অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।

2/8
মৌসুমী অক্ষরেখা অজমেড়, গোয়ালিয়র, সিদ্ধির পর নিম্নচাপ এলাকার ওপর দিয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিং হয়ে দক্ষিণ-পূর্ব হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

3/8
সেই সঙ্গে পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর রাজস্থান থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তৃত যেটি ঝাড়খণ্ড এবং নিম্নচাপ এলাকার পর উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে।

4/8
এই ত্রিফলার প্রভাবে আগামী ৭ দিন উত্তর এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। চাপের প্রভাব সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে, রবি ও সোমবার। মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

5/8
শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।

6/8
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

7/8
সোমবার কোন সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। তবে মঙ্গলবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।

8/8
টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নিচু এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভারী ও অতি ভারী বৃষ্টিতে দৃশ্যমানতা কমে শহর এলাকায় যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।