সাঁতারে দক্ষ, আকারে ছোট - তবুও ভয়ঙ্কর! রয়েল বেঙ্গল টাইগার কেন আলাদা? চেনার গোপন রহস্য ফাঁস! জানলে অবাক হবেন আপনিও
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
পায়ের ছাপের দিক থেকেও এরা অনন্য। আকারে ছোট হওয়ায় তাদের পায়ের ছাপও অন্য বাঘের তুলনায় ছোট।
বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে আছে পৃথিবীর বিস্ময় সুন্দরবন। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। দ্বীপে দ্বীপে ছড়িয়ে থাকা এই অরণ্য কেবল প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা নয়, একইসঙ্গে রাজত্ব করছে এক ভয়ঙ্কর অথচ রাজকীয় প্রাণী, রয়েল বেঙ্গল টাইগার। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়িয়ে সুন্দরবন ছড়িয়ে গিয়েছে বাংলাদেশেও। (ছবি ও তথ্য -জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
এই ম্যানগ্রোভ অরণ্যের ঘন জঙ্গল আর নদীনালা পেরিয়ে টিকে থাকতে গিয়ে এরা শরীরের আকার ছোট করেছে। অন্য অঞ্চলের বাঘ যেখানে গরু-মহিষ বা অন্য বড় প্রাণী শিকার করে, সুন্দরবনের বাঘ সেখানে প্রধানত হরিণ শিকার করে বেঁচে থাকে। প্রয়োজনে শূকর, বানর কিংবা ছোট প্রাণীকেও টার্গেট করে এরা। ক্ষুধা এলে এরা যে কোনও প্রাণীকেই আক্রমণ করতে দ্বিধা করে না। (ছবি ও তথ্য -জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement









