advertisement

North 24 Parganas News: অশোকনগর কল্যাণগড়ে গোপালদের বনভোজন! খাওয়াদাওয়া-ভক্তির মিশেলে এলাহি আয়োজন, উৎসব দেখতে ভক্তদের ঢল

Last Updated:
North 24 Parganas News: শীতবস্ত্র ও সোয়েটার পরিহিত হরেক রকমের গোপালের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে রঙিন। আশেপাশের এলাকা তো বটেই, দূরদূরান্ত থেকেও বহু মানুষ এই অভিনব উৎসব দেখতে হাজির হন।
1/6
নতুন বছরকে স্বাগত জানিয়ে যেন ধরাধামে পিকনিকে মাতলেন স্বয়ং ভগবান। খাওয়াদাওয়া, আনন্দ ও ভক্তির আবহে সম্পূর্ণ ধর্মীয় রীতিতেই আয়োজিত হল গোপালদের বনভোজন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)

2/6
অশোকনগর কল্যাণগড় বাজার নাটমন্দিরের উদ্যোগে শীতের আমেজে এই বনভোজন উৎসব অনুষ্ঠিত হয়। আশেপাশের এলাকা তো বটেই, দূরদূরান্ত থেকেও বহু মানুষ এই অভিনব উৎসব দেখতে হাজির হন।

3/6
শীতবস্ত্র ও সোয়েটার পরিহিত হরেক রকমের গোপালের উপস্থিতিতে উৎসব প্রাঙ্গণ হয়ে ওঠে রঙিন।

4/6
রান্নায় ছিল নানা ধরনের সুস্বাদু নিরামিষ পদ। প্রসাদ হিসেবে লুচি, খিচুড়ি, পায়েসের পাশাপাশি ছিল বিভিন্ন ধরনের মিষ্টির এলাহি আয়োজন।

5/6
বনভোজন চলাকালীন ভক্তিমূলক পরিবেশে হরিনাম সংকীর্তনও অনুষ্ঠিত হয়। আয়োজকদের তরফে জানা গিয়েছে, এদিন প্রায় ৩০০ গোপালকে নিয়ে এই বনভোজনের আয়োজন করা হয়েছে।

6/6
গোপালদের খাওয়ানো ও সেবার পাশাপাশি ভক্তদের জন্যও ছিল বিশেষ ব্যবস্থা। গোটা অনুষ্ঠান ঘিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। নতুন বছরের প্রথম দিনে ভক্তি, আনন্দ ও সামাজিক মিলনের এমন ব্যতিক্রমী উৎসব অশোকনগর কল্যাণগড় এলাকায় বিশেষ মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন স্থানীয়রা। একসঙ্গে এত গোপালের সমারোহ, আনন্দ উৎসব ও বনভোজন শেষে যার যার গোপাল তাঁর তাঁর হাতে ফিরিয়ে দেওয়া হয়। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)