advertisement

Monsoon In South Bengal: আর কতদিনের তাওয়ায় সেঁকা! ৪৮ ঘণ্টা চরম গরমের পরেই ধেয়ে আসবে বর্ষা, বৃষ্টিতেই কি মিলবে স্বস্তি, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Monsoon In South Bengal:  বর্ষার পূর্বাভাস পাওয়া গেলেও এখনই স্বস্তির বৃষ্টি না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আরও দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম আর্দ্র উষ্ণ আবহাওয়া থাকবে। 
1/7
দিঘা: অবশেষে বর্ষার পূর্বাভাস পাওয়া গিয়েছে। বর্ষার পূর্বাভাস পাওয়া গেলেও এখনই স্বস্তির বৃষ্টি না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় আরও দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চরম আর্দ্র উষ্ণ আবহাওয়া থাকবে। আলিপুর হাওয়া অফিসে রিপোর্টে জানা যায় ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়বে। সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে জেলায় জেলায়। ১২ জুন থেকে দক্ষিণবঙ্গে হাওয়া-বদলের ইঙ্গিত। Photo Courtesy- Representative (Meta AI)

2/7
আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট জানা যায় ১১ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে উঠবে। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি চরমে। দক্ষিণের প্রায় সব জেলাতেই হট এবং হিউমিড পরিস্থিতি। উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। অন্যদিকে পশ্চিমের জেলায় অপেক্ষাকৃত শুষ্ক আবহাওয়া চলছে তবে তারই মধ্যে এল স্বস্তির বার্তা। বুধবার থেকে শুক্রবার স্থানীয়ভাবে বজ্র- বিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই।

3/7
আগামী দু'দিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। রাজ্যের উপকূলবর্তী জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তীব্র গরম সেই সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন কিছু জেলায় বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। আপাতত খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

4/7
আলিপুর হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় ১২ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল। ২০  জুনের মধ্যে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে।

5/7
আপাতত উত্তরবঙ্গেই থমকে দাঁড়িয়ে আছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে অবস্থান করা মৌসুমি বায়ু দুর্বল হলেও সোমবার উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলার সোমবার দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

6/7
হাওয়া অফিসের পূর্বাভাস মতই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে তাপমাত্রার পারদ। বিশেষ করে উপকূলবর্তী জেলায় আর্দ্র উষ্ণ আবহাওয়ায় অস্বস্তি চরমে উঠেছে।

7/7
দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায় চরম উষ্ণ আর্দ্র আবহাওয়া বাড়ছে অস্বস্তি। ৯ জুন সোমবার দিঘা সহ জেলার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ। হাওয়া অফিস রিপোর্টে জানা যায় এদিন বজ্র-বিদ্যুৎ-সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলা জুড়েই। Input-Saikat Shee