advertisement

Low Pressure In Bay Of Bengal: বঙ্গোপসাগরে ঘোর অশনি শক্তি বাড়াচ্ছে, ঝেঁপে বৃষ্টিতে নাকাল একাধিক রাজ্য, বাংলার উত্তরে হাড় হিম করা ঠান্ডা

Last Updated:
Low pressure in bay of bengal: ডিসেম্বরেই তুষারের চাদরে মুড়বে শৈল শহর দার্জিলিং! ক্রিসমাসের আগেই আবহাওয়ায় বড় চমক, কলকাতা সহ দক্ষিণের জেলায় জেলায় বৃষ্টির কালো ছায়া
1/12
রাত পোহালেই তোলপাড় হবে৷ রাজ্যের আবহাওয়া হঠাৎই ভোলবদল করেছে৷ সৌজন্যে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ৷ তামিলনাড়ু উপকূল থেকে এগিয়ে সেটি এখন বিশাখাপত্তনমের কাছেই অবস্থান করছে৷ এটি এই মুহূর্তে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অন্ধ্র প্রদেশ উপকূলের কাছে রয়েছে৷ চেন্নাই থেকে এই নিম্নচাপটি এখন ৩৯০ কিমি উত্তর -উত্তর পূর্বে অবস্থান করছে৷ বিশাখাপত্তনম থেকে এটি এই মুহূর্তে ৪৫০ কিমি দক্ষিণে রয়েছে, ওড়িশার গোপালপুর থেকে ৬৪০ কিমি দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে৷ Photo Courtesy- windy.com

2/12
 সকাল থেকেই কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে কলকাতা সহ সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে আসবে।

3/12
এছাড়া আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে বাংলাদেশের উপর দিয়ে৷ এটি সমুদ্রতলের উপরে ১.৫ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ অসমেও রয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন এটি সমুদ্রতল থেকে ৩.১ কিমি পর্যন্ত রয়েছে৷

4/12
উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে ঘন কুয়াশার সতর্কতা।  কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে।

5/12
দক্ষিণবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে শনি ও রবিবার কলকাতা হাওড়া হুগলিতে। দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা।

6/12
উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামীকাল হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা।

7/12
বৃষ্টির পরেও তাপমাত্রা কমার সম্ভাবনা খুব একটা বেশি নেই। সামনের সপ্তাহ জাঁকিয়ে শীতের সম্ভাবনা কম।

8/12
সিকিমের পর দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকা গুলিতে তুষারপাতের সম্ভাবনা সঙ্গে হাড় কাঁপানো শীত। সব মিলিয়ে  কাঁপানো ঠান্ডায় কাঁপবে উত্তরবঙ্গ

9/12
শুক্রবার শৈলশহর দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ঘন কুয়াশা। উত্তরের পাঁচ জেলাতেই শীতের দাপট। কুয়াশাচ্ছন্ন আকাশ চারিদিকে। ক্রিসমাসের আগেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে । ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব হাড়  কাঁপানো শীতে কাঁপছে গোটা উত্তরবঙ্গ।

10/12
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে জমজমাটি শীত। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে  পারে দার্জিলিং, সোনাদা, ঘুম সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।

11/12
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে পারদ আরও কমবে। ।পার্বত্য এলাকার পাশাপাশি সমতলেও কমবে পারদ। বৃষ্টি হলেই পারদ আরো কমবে। সব মিলিয়ে কনকনে ঠান্ডায় জমবে উত্তরবঙ্গ। চলতি মাসেই আরো তিন থেকে চার ডিগ্রী পারদ নামতে পারে।

12/12
হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েকদিন উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির কোন পূর্বাভাস নেই  উত্তরের পার্বত্য এলাকাগুলিতে ইতিমধ্যেই শীতের আমেজ।উত্তরবঙ্গ জুড়ে জাকিয়ে শীতের আমেজ। দারুন মুডে শীতের আমেজ ঘন কুয়াশায় ঢাকা পাহাড় থেকে সমতল।