Weather: জমছে কালো মেঘ, রাতেই দিঘা-সহ দক্ষিণের জেলায় জেলায় ধেয়ে আসছে তুমুল ঝড়বৃষ্টি? লেটেস্ট আপডেট
- Reported by:Saikat Shee
- Published by:Shubhagata Dey
Last Updated:
Weather: দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পূর্বাভাস। ভ্যাপসা গরমে নাজেহাল হবেন মানুষ। তীব্র দাবদাহের মাঝে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা।
advertisement
advertisement
advertisement
*উত্তরবঙ্গে যেখানে বর্ষা প্রবেশ করায় বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের সেখানে এখনও বর্ষা প্রবেশ করেনি। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র দাবদাহ চলছে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া জেলায় তীব্র তাপ্রবাহের সতর্কতার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যান্য জেলাগুলিতে দাবদহ চলছে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*শেষ ২৪ ঘন্টায় দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ১৭ জুন সোমবার দিঘায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। এ দিন বিকেলের পর দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।









