IMD Bengal Weather Update: পূবালী হাওয়ার দাপট! ফিরবে ঠান্ডা? নাকি এই সপ্তাহেই বিদায় শীতের? নতুন আপডেট দিল হাওয়া অফিস
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: আংশিক মেঘলা আকাশ এবং পূবালী হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরে। স্বাভাবিকের চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস ওপরে সর্বনিম্ন তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে উঠলো সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা।
advertisement
advertisement
advertisement
ঘন কুয়াশার সতর্কতা। আজ উত্তরবঙ্গের ছয় জেলা এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা।
advertisement
কলকাতাআজকেও ২২ ডিগ্রিতে কলকাতার পারদ। স্বাভাবিকের তুলনায় যা প্রায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস উপরে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের ওপরে। সকালে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশা। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ; কখনো পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
কলকাতার তাপমানআজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।







