IMD Weather Update: স্বাধীনতা দিবসে বৃষ্টি হবে? কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল ওয়েদার আপডেট
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: রইল আগামী সাত দিনের ওয়েদার আপডেট। সরাসরি আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী।
advertisement
advertisement
advertisement
বাঁকুড়া জেলায় বায়ুর গতিবেগ থাকবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। একই পূর্বাভাস পুরুলিয়া জেলায়। বাঁকুড়ার পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া, রাঢ় বাংলার মুখ্য জেলাগুলির মধ্যে অন্যতম হল এই জেলা। বাঁকুড়া, পুরুলিয়ার আবহাওয়ার মধ্যে খুব একটা পার্থক্য নেই। ১৪ তারিখ থেকে ১৫ তারিখ থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, এছাড়াও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বজ্রবিদ্যুৎ-সহ গোটা জেলা জুড়ে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকবে সাতদিন।
advertisement
advertisement
জঙ্গলমহল কেন্দ্রিক ছোট্ট জেলা ঝাড়গ্রাম, আবে কীভাবে নতুন এই জেলায় বর্ষাকালে দেখা যায় মনোরম আবহাওয়া। ঝাড়গ্রামে থাকছে এই সাত দিন বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম জেলায় বাতাসের গতিবেগ ১৪ তারিখ এবং ১৬ তারিখ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে।
advertisement









