IMD Bengal Weather Update: ব্যাগ গোছানা শুরু করেছে শীত! ঠান্ডার পাকাপাকিভাবে চলে যাওয়ার দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Salmali Das
Last Updated:
IMD Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রার পারদ পতন হয়েছে বেশ কিছু দিনে। জেলা পুরুলিয়াতে তাপমাত্রা পারদ এক ঝটকায় অনেকখানি কমেছে। তবে ফের আবারও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে আবারও।
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও মুর্শিদাবাদ সহ অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। শীত বহাল রয়েছে উত্তরের জেলাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শীতের প্রভাব যথেষ্ট থাকছে।
advertisement








