Digha - Knowledge Story: দিঘার আগের নাম কী ছিল? দিঘা নামটি কার রাখা? সঠিক উত্তর বহু মানুষ জানেন না
- Reported by:Saikat Shee
- Published by:Piya Banerjee
Last Updated:
Digha - Knowledge Story: দিঘা যাননি এমন বাঙালি পাওয়া মুশকিল! তবে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেকেই কিন্তু ভুল করেছেন! জানুন সঠিক উত্তর
advertisement
advertisement
রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘার নাম ছিল বিরকুল! কি নাম শুনেই অবাক হয়ে পড়লেন। বর্তমানে রাজ্যের অন্যতম প্রধান জনপ্রিয় পর্যটন কেন্দ্রের প্রাচীন নামই এটাই। প্রতিটি উইকেন্ডে পর্যটকে ভরে ওঠে এই সমুদ্র সৈকত শহর। আর তারই একসময় নাম ছিল বীরকুল! বর্তমান যার নাম দিঘা। ১৭৮০ দশকে সমুদ্র সৈকত আর জঙ্গলে ভরা নাতিশীতোষ্ণ এই জায়গার প্রেমে পড়েছিলেন স্বয়ং বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিং
advertisement
যদিও জন ফ্রাঙ্ক স্নাইথ নামে একজন ইংরেজ ব্যবসায়ী ১৯২৩ সালে এখানে বসবাস শুরু করেন। তখনও এর নাম দিঘা হয়ে ওঠেনি। পরিচয় ছিল বিরকুল নামেই। স্বাধীনতা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের উদ্যোগে দিঘা রাজ্যের পর্যটন মানচিত্রে স্থান পায়। ডাক্তার বিধান চন্দ্র রায় "বিরকুল" থেকে দিঘা নামকরণ করেছিলেন।
advertisement
advertisement
advertisement








