Weather Update: ধেয়ে আসছে নতুন 'অশনি'...! কাঁপিয়ে বৃষ্টি শুরু, রাত পোহালেই বিরাট ভোলবদল আবহাওয়ার, কী হবে বাংলায়? রইল মেগা আপডেট
- Reported by:Sujoy Ghosh
- Published by:Riya Das
Last Updated:
Weather Update: বছরের শুরুতেই শৈলাশহর দার্জিলিংয়ের তুষারপাতের সম্ভাবনা! হালকা বৃষ্টির পর হু হু করে কমবে পারদ, ঘন কুয়াশার চাদরে মুড়বে পাহাড় থেকে সমতল।
advertisement
সোমবার ঘন কুয়াশা মেঘলা আকাশ সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা, উত্তরের পাঁচ জেলাতেই ধেয়ে আসছে হাড় কাঁপানো শীত। কুয়াশাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ সঙ্গে উত্তুরে হাওয়া। নতুন বছরেই তুষারপাতের সম্ভাবনা শৈলশহর দার্জিলিংয়ে। ইতিমধ্যে পারদ নামতে শুরু করেছে পাহাড় থেকে শুরু করে সমতল সব জায়গাতে। চলতি সপ্তাহে আরও দু থেকে তিন ডিগ্রী পারদ কমতে পারে।
advertisement
বিশেষ করে উত্তরের পার্বত্য এলাকাগুলিতে শীতের দাপট। চলতি সপ্তাহেই সাদা বরফের চাদরে মুড়তে পারে দার্জিলিং, সোনাদা, ঘুম-সহ কালিম্পং পার্বত্য এলাকা । শীত থেকে বাঁচতে ইতিমধ্যেই গায়ে জড়িয়েছে মোটা শীতবস্ত্র। রাস্তায় রাস্তায় গা-হাত-পা সেঁকতে আগুন জ্বালিয়ে বসে রয়েছে স্থানীয়রা সঙ্গে যোগ দিয়েছে পর্যটকরাও।
advertisement
advertisement






