Travel: পাহাড়, নদী, জঙ্গলে ঘেরা ছবির মতো গ্রাম! সত্যিই বাংলা, বিশ্বাস করাই কঠিন, ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা
- Reported by:SUROJIT DEY
- Published by:Ankita Tripathi
Last Updated:
ওদলাবাড়ি, মালবাজার কিংবা চালসা থেকে গাড়িতে মাত্র কয়েক ঘণ্টার পথ। শিলিগুড়ি থেকেও ক্যাবে করে পৌঁছে যাওয়া যায় অনায়াসে।থাকার ব্যবস্থাও আছে প্রকৃতির কোলে একটি ছোট্ট রিসর্টে রয়েছে চারটি কাঠের কটেজ, যার পাশ দিয়েই বয়ে যায় জলঢাকা নদীর স্রোত। রাতে তারার নিচে বসে নদীর গর্জন শুনতে শুনতে এক অদ্ভুত শান্তি নেমে আসে মনে। সরকারি রিসর্টেও থাকার ব্যবস্থা আ
পুজোর মরশুমে ঘুরতে যেতে মন চাইছে? কিন্তু একই গন্তব্যে আর ইচ্ছে নেই? এবার অফবিট ডেস্টিনেশন খোঁজ দিচ্ছি আমরা। ভুটান সীমান্তের ধারে ‘পারেন’ প্রকৃতির কোলে এক অচেনা উত্তরবঙ্গের স্বর্গ! এখনও খুব একটা লোকগোচরে না আসায় জনমানবের ভিড় খুব একটা হয় না বললেই চলে। জলঢাকার ধারে, অরণ্য পাহাড়ে ঘেরা এক শান্ত, নিরিবিলি গ্রাম।
advertisement
advertisement
advertisement
advertisement
ওদলাবাড়ি, মালবাজার কিংবা চালসা থেকে গাড়িতে মাত্র কয়েক ঘণ্টার পথ। শিলিগুড়ি থেকেও ক্যাবে করে পৌঁছে যাওয়া যায় অনায়াসে।থাকার ব্যবস্থাও আছে প্রকৃতির কোলে একটি ছোট্ট রিসর্টে রয়েছে চারটি কাঠের কটেজ, যার পাশ দিয়েই বয়ে যায় জলঢাকা নদীর স্রোত। রাতে তারার নিচে বসে নদীর গর্জন শুনতে শুনতে এক অদ্ভুত শান্তি নেমে আসে মনে। সরকারি রিসর্টেও থাকার ব্যবস্থা আছে, তবে আগে থেকে বুকিং করা জরুরি! পুজো শেষ, শরতের ছুটি এখনও বাকি। তাই যদি একটু একান্তে সময় কাটাতে চান, তবে ঘুরে আসুন ‘পারেন’ থেকে যেখানে পাহাড়, নদী আর প্রকৃতি মিলে মিশে একাকার!









